HNExpress নিজস্ব প্রতিনিধি, চন্দননগর : পুজোর শুরুর মুখে হুগলীর চন্দননগরে অস্ত্র কারখানার হদিস মিলল। গোপন সূত্রে কমিশনারেটের গোয়েন্দারা খবর পান চন্দননগর গঙ্গার ঘাটে অস্ত্র কেনাবেচা হবে। সেখান থেকে দুইজন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিস। তারপর চন্দননগর সাবিনারার বাপির বাড়িতে তল্লাশি চালাতেই মেলে অস্ত্র কারখানার হদিশ। ঘটনাস্থল থেকে ২২০টি ৭ এমএম কার্তুজ,৭০টি ৮ এমএম কার্তুজ, ম্যাগাজিন উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রাংশ, লেদ মেশিন, স্প্রিং প্রভৃতি অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম। ধৃতদের নাম বাপন মণ্ডল, শেখ নূরউদ্দিন ও প্রণবেশ দে ওরফে বাপি। প্রাথমিক তদন্তে জানা গেছে বিহার থেকে লোক এসে অস্ত্র বানাত এই গোপন কারখানায়। বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়ে অস্ত্র কারবার চালাত ধৃতরা। ধৃতদের জিঞ্জাসাবাদ করছে পুলিশ।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
