ঘাড় বা মাথার ক‍্যান্সার-এর এখন আন্সার

কলকাতা রাজ্য শরীর-স্বাস্থ্য

HNExpress, অনুষ্টুপ ভট্টাচার্য, কলকাতা : বিভিন্ন সময়ে পশ্চিমবাংলার মুকুটে নানান পালট যুক্ত হয়েছে, অর্থাৎ বিভিন্ন সংস্থা তাদের কর্মকান্ডের দ্বারা বাংলার মুখ উজ্জ্বল করেছে বিভিন্ন সময়ে। সেই রকম একটি সংস্থা ওয়েস্ট বেঙ্গল হেড আন্ড নেক সোসাইটি। যারা সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে তাদের কার্যকারিতা সম্পর্কে জানান, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। বিষেশত কর্কট রোগ বা ক‍্যান্সার রোগীদের জন্যই এই সোসাইটি তৈরী হয়েছে। মাথা, ঘাড়, গলা, নাক বিভিন্ন জায়গায় যে ক‍্যান্সার নামক রোগটির প্রকোপ তার সুচিকিৎসার জন্যই এই সোসাইটির গঠন। এই কমিটিতে যারা আছেন তারা হলেন ডঃ পি এন মহাপাত্র, ডঃ গৌতম মুখোপাধ্যায় সিনিয়র ট্রাস্টি, ডঃ অনিরুদ্ধ দাস সভাপতি, ডঃ সুকৃত বোস সম্পাদক, ডঃ সৌরভ দত্ত হিসেবরক্ষ, এনারা প্রত‍্যেকেই একে একে বক্তব‍্য রাখেন। ক‍্যান্সার যে এখন নো আ‍ন্সার নয় ঠিকমতো চিকিৎসা করালে আরোগ‍্যলাভ ক‍রা সম্ভব তার ওপরেই সকলেই বক্তব্য রাখেন। এই উপলক্ষে তারা চলতি বছরের ২৬থেকে ২৮শে অক্টোবর বিশ্বব‍্যাপি একটা প্রচারাভিযানের কর্মসূচি নিয়েছেন। সেটাও তাদের বক্তব্যে উঠে এসেছে।