গড়িয়ায় নবদূর্গা

কলকাতা পূজা

HNExpress অনুষ্টুপ ভট্টাচার্য, কলকাতা : গড়িয়া সার্বজনীন বিখ‍্যাত তার নবদূর্গা রূপের জন্য। দূর্গার যে নয়টি রূপ সেটা ফুটিয়ে তোলাই এই বছরের মূল উপলক্ষ পুজো উদ্দোক্তাদের। এতদুপলক্ষে গত ২৯শে জুলাই পুজা প্রাঙ্গনে শুভ খুঁটিপুজোর আয়োজন করেন। খুঁটিপুজো বিশেষত ধরিত্রী মায়ের পুজো। মায়ের যে বিভিন্ন রূপ তাকে পূজা করাই এই খুঁটিপুজোর মাধ‍্যমে হয়ে থাকে। খুঁটিপুজোর মানে হল মা দূর্গা সহ তার নবম রূপকে আহ্বান করা। এই খুঁটিপুজোকে আরো উজ্জ্বল ও আলোকিত করতে উপস্থিত ছিলেন রানী রাসমণি খ‍্যাত দ্বিতীপ্রিয়া রায় এবং জামাইরাজা খ‍্যাত নীলাশা ওরফে শ্রীমা ভট্টাচার্য। প্রায় আটাত্তর বছরের পুরনো এই পুজোয় নবদূর্গা কে প্রাধান্য দেওয়া হয়েছে। পুজোর যুগ্মসম্পাদক প্রশান্ত সিনহা নবদূর্গা কি এবং কেন তা সবিস্তারে ব‍্যাখ‍্যা করেন। সব মিলিয়ে গড়িয়া নবদূর্গা একটা বড় চমক হতে চলেছে।