গ্ৰামীণ পরিকাঠামো তৈরির উদ্যোগে রাজ‍্যে উন্নয়ন তহবিল

জেলা

নিজস্ব প্রতিনিধি, নদীয়া : গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের মাধ্যমে তিনটি বিভাগে গ্রামীণ পরিকাঠামো সংস্কারের প্রকল্প নেওয়া হয়েছে। তিনটি বিভাগ হল, কৃষি ও কৃষি বিষয়ক, সামাজিক ও গ্রামীণ যোগাযোগ। অর্থ দপ্তর নাবার্ডের মাধ্যমে এই তহবিলের জন্য আর্থিক সহায়তা করছেন। প্রকল্পের গুরুত্ব নির্ধারণ করে যে ঋণের শতাংশ ৮০ থেকে ৯৫ এর মধ্যে থাকবে কি থাকবে না। বাকি টাকা রাজ্য সরকার প্রদান করে থাকে তার বাজেটর বরাদ্দ অংশ থেকে।

শিলিগুড়ি মহকুমা পরিষদ ও জিটিএর অধীনের জেলা পরিষদগুলির মাধ্যমে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এই প্রকল্পগুলির কাজ সম্পন্ন করে থাকে। এক্ষেত্রে যেসব প্রকল্পের কাজ নেওয়া হয়, সেগুলি হল, রাস্তা, সেতু, নিকাশি ব্যবস্থা, শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, গ্রামীণ বাজার, অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ ইত্যাদি। তবে জেলাগুলি থেকে সবথেকে বেশী আবেদন আসে গ্রামীণ রাস্তা নির্মাণের ক্ষেত্রে।

২০১৭-১৮ অর্থবর্ষে জানুয়ারি ২০১৮ এ পর্যন্ত ৪৫টি নতুন প্রস্তাব গৃহীত হয়েছে (৪৪টি রাস্তা ও ১টি সেতু) যাতে ব্যয় হবে আনুমানিক ১৯৬.৯৪ কোটি টাকা। এর জন্য নাবার্ডের থেকে ১৫৪.৬২ কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে। জানুয়ারি ২০১৮ পর্যন্ত ৫৯টি প্রকল্প বাবদ ১৬৫.২৯ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এর মধ্যে কিছু প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বাকি কাজ গুলিও খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে।

২০১৭-১৮ অর্থবর্ষে ২০১৮র জানুয়ারি পর্যন্ত ১০১.৬৫ কোটি টাকা দেওয়া হয়েছে চালু প্রকল্পগুলির জন্য। এছাড়া রাস্তা মেরামতি ও রক্ষণাবেক্ষণও করা হয়ে থাকে এই তহবিলের অর্থ সাহায্যের দ্বারা।