গ্যাসের পাইপ ফেটে ভাঙল হিমঘরের একাংশ, শ্বাসকষ্টে স্থানীয়রা

জেলা রাজ্য

HNExpress নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি : জলপাইগুড়ির মোহিতনগরে হলদিবাড়ি এলাকার একটি হিমঘরে অ্যামোনিয়া গ্যাসের পাইপ ব্লাস্ট করায় ভেঙে পড়ে হিমঘরের একাংশ।  রাতে গ্যাসের পাইপ ফেটে বিস্ফোরণ হয়। হিমঘরের কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন নয় জন কর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আতঙ্কে ম্যানেজার দোতলা থেকে লাফালে তাঁর হাত পা ভেঙে যায়। আশি হাজার প্যাকেট বা চারশো লরি আলু নষ্টের আশঙ্কা কর হচ্ছে। ক্ষতির পরিমাণ কোটির কাছাকাছি। দেওয়াল ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি গাড়ি। রাতে দমকল কর্মীরা আসলে তাদের জলপাইগুড়ি কোল্ড স্টোরেজ এ আটকে রাখা হ্য়। এলাকাবাসীর দাবি, অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে লড়াই করার প্রয়োজনীয় উপকরণ ছাড়া কেন দমকলকর্মীরা আসেন?  এলাকাবাসীকে কেন গ্যাসলিক নিয়ে সচেতন করা হয়নি? কেন নিয়মিত চেক করা হয় না হিমঘর।