গানে কবিতায় নৃত্যে বসন্ত উৎসব নিউব্যারাকপুরে

কলকাতা জেলা

নিজস্ব প্রতিনিধি, নববারাকপুর : বসন্ত উৎসব। রঙ বা আবীর খেলা নয়। বসন্ত ঋতুকে সামনে রেখে গানে, কবিতায়, নৃত্যের মাধ্যমে বসন্তোৎসব পালন করল নিউব্যারাকপুরের বিদ্যাসাগর চর্চা কেন্দ্র। রবিবার, দক্ষিণ কোদালিয়ায় সংস্থার নিজস্ব ভবনে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের অংশগ্রহণে দিনটি সাড়ম্বরে পালিত হল। শুরুতে উদ্বোধনী রবীন্দ্র সঙ্গীত “আকাশ আমায় ভরলো আলোয়” এবং “এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী” গান দুটি পরিবেশন করেন সঙ্গীত শিল্পী দীপাঞ্জনা রায়চৌধুরী। এরপর তিনি বসন্তের উপর একটি কবিতা পাঠ করে শোনান। উপস্থিত বিভিন্ন শিল্পীরা একে একে বিভিন্ন পর্যায়ের সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। কবিতা পাঠ করেন মঞ্জরী সরকার, সুমনা নাগ, সীমা মালো, সঞ্জয় ভট্টাচার্য, ধীরেন্দ্র নাথ বিশ্বাস, সঞ্জিতকুমার দুবে, পীযূষ কান্তি চক্রবর্তী, কৃষ্ণা মজুমদার, বেবী সাহা, বিশ্বনাথ মুখোপাধ্যায়, বনানী চক্রবর্তী, নূপুর সাহা, গায়ত্রী নাথ, সুমাল্য মৈত্র, পথিক মন্ডল, কুমারেশ রায় ।সঙ্গীতে অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য মলি মজুমদার, কুমারী ঋত্বিকা আচার্য, অমিয় সেন, মধুমিতা ঘোষ ভট্টাচার্য, অনিমা দে,রীতা রায়, শম্পা চক্রবর্তী, সৌম্যকান্তি গোস্বামী, মালা পাল, শিপ্রা বসু, খগেন্দ্রনাথ বসু, হীরক মজুমদার, মঞ্জুশ্রী ব্যানার্জি, সৌরভ দাস এবং প্রবীর বিশ্বাস। শিশু শিল্পী রাজনন্দিনী বন্দ্যোপাধ্যায় এবং অঙ্কিতা সম্মাদারের নৃত্য উচ্চ প্রশংসিত হয়। নৃত্যে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল অনন্যা দাস, শ্রেয়া বসু, পিয়ালী ঘোষ, নীতু মাহাতো প্রমুখ। স্বরচিত কবিতা পাঠ এবং হারমোনিয়াম বাদনে পুষ্পল ঘোষ অন্যমাত্রা এনে দেয়। শিল্পীদের সাথে তবলায় সঙ্গত দেন উৎপলেন্দু মজুমদার (বাবান)।
কাজী নজরুল ইসলামের দুটি বিখ্যাত কবিতা “করার ঐ লৌহকপাট” এবং দুর্গম গিরি কান্তার মরু” এর আত্মপ্রকাশ সম্পর্কে সংগঠনের অন্যতম সদস্য বিপ্লব দত্ত মূল্যবান বক্তব্য রাখেন। ঐদিন বিদ্যাসাগর ও ভগৎ সিং এর বহু মূল্যবান উদ্ধৃতি এবং বক্তব্য নিয়ে একটি সুদৃশ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, যা উচ্চ প্রশংসিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাক্ ও শ্রবণ বিশেষজ্ঞ দিবস বন্দ্যোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠ ভাবে পরিচালনা করেন সংগঠনের সম্পাদক রামেশ্বর বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গুনীজন ও সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি সার্থক রূপ পায়।