গবাদি প্রানীর সাময়িক বন্ধ্যাত্ব দূরীকরণ শিবির

কলকাতা জেলা বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি শরীর-স্বাস্থ্য

HNExpress দীপক ঘোষ, দম দম : সম্প্রতি ইন্ডিয়ান সোসাইটি ফর স্টাডি অফ এনিমেল রিপোডাকশন অফ  ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার এর সহযোগীতায় ও প্রাণী সম্পদ বিকাশ হুগলির হরিপাল বিভাগের যৌথ উদ্যোগে তাল পুকুর মাঠে গরুর সাময়িক বন্ধ্যাত্ব দূরীকরণ শিবির অনুষ্ঠিত হয়। সেদিনের এই শিবিরে প্রায় শতাধিক গরুকে উপস্থিত ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন এবং এরই পরিপেক্ষিতে উপস্থিত গরুদের রক্তের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। সেদিনের উক্ত শিবিরে ISSAR এর পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক ডাঃ জহরলাল চক্রবর্তী ছাড়াও ডাঃ অমরেশ চেটাজি, ডাঃ মধু সরকার, ডাঃ জয় দীপ মিত্র, সহ আরো ও অনেকে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের সব শেষে ডাঃ জহরলাল চক্রবর্তী বলেন বুসেলা (BRUCELLA) একটি মারাত্মক রোগ। এরফলে গরুদের অসময়ে গর্ভপাত এবং বাচ্চা না হওয়ার ঘটনা দেখা যায়। তবে আমরা আজ উক্ত শিবিরে ৫০ টি গরুর যে রক্তের নমুনা নিয়েছিলাম সেগুলি বুসেলা মুক্ত।