পল মৈত্র, দক্ষিন দিনাজপুরঃ সোমবার ভোর রাতে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের নার্স ওয়েটিং রুমে আগুন লাগে। ঘটনায় আতঙ্ক ছড়ায়। হাসপাতালে লাগা আগুণ ছড়িয়ে পরে পাশের মেল সার্জিক্যাল ওয়ার্ডেও(পুরুষ শল্য বিভাগ)। যদিওতা বড় আকার ধারনের আগেই নিভিয়ে ফেলে হাসপাতাল কর্মীরা। প্রায় সাথে সাথেই মেল সার্জিক্যাল ওয়ার্ডের রোগীদের স্থানান্তরিত করা হয় অন্যত্র। ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর নেই। তবে শর্ট সার্কিট থেকে আগুণ লাগে বলে প্রাথমিক অনুমান দমকল ও পুলিশের।
সূত্রের খবর, এদিন ভোর রাতে আচমকাই আগুণ লাগে হাসপাতালের নার্স ওয়েটিং রুমে। তৃতীয়তলের ওই আগুণ ছড়িয়ে যেতে থাকে পাশের মেল সার্জিক্যাল ওয়ার্ডেও। সেখানকার ২৮ জন রোগীকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় একদম নীচ তলায়। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন যায় হাসপাতালে। আগুণ ছড়িয়ে পড়ার আগেই অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে তা নিভিয়ে ফেলে হাসপাতাল কর্মীরা। ফলে বড়সড়ঘটনার থেকে রেহায় মেলে সকলের। আপাতত পরিস্থিতি স্বাভাবিক হলেও পুরুষ শল্য বিভাগ ফাঁকা রাখা হয়েছে। নতুন করে আর রোগী রাখা হয়নি ওই ওয়ার্ডে।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
