“খেলো ইণ্ডিয়া-২০১৮” মহিলা ভলিবল খেলা শুরু হল দিল্লীতে

কলকাতা খেলাধুলো রাজ্য

নিজস্ব প্রতিনিধী, কাটোয়া ঃ“খেলো ইণ্ডিয়া-২০১৮”শুরু হল দিল্লীতে। ফুটবল,ভলিবল,খো-খো সহ বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে খেলো ইণ্ডিয়ায়।খেলো ইণ্ডিয়া অনূর্ধ্ব ১৭ মহিলা ভলিবল প্রতিযোগিতায় বাংলা দলের কোচ পূর্ব-বর্ধমানের কাটোয়ার শিক্ষক কিশোর মালাকার।সূত্রের খবর,কিশোরবাবু কাটোয়া ২নংব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক।দিল্লীতে বাংলার কোচ কিশোর মালাকার ও খেলোয়াড়রা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠোরের সঙ্গে মিলিত হন।দিল্লী থেকে সরাসরি ফোনে প্রতিবেদককে বাংলার কোচ কিশোর মালাকার বলেন,আগামী ২ ফেব্রুয়ারী বাংলা দলের দুটি খেলা রয়েছে।সকাল ৯টায় পাঞ্জবের সঙ্গে এবং বেলা ২টায় দিল্লীর সঙ্গে।খেলাগুলি অনুষ্ঠিত হবে দিল্লীর আই.জি.স্টেড়িয়ামে।
এই খবরে কিশোরবাবুর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা খুবই খুশী ও আনন্দিত।ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বলেন,আমাদের কিশোর স্যার বিদ্যালয়ের গৌরব।স্যারের জন্যই আমাদের বিদ্যালয়ের নাম সর্বত্র ছড়িয়ে পড়ছে।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারও যথেষ্ট আশাবাদী সুরে বলেন,আমাদের সহ শিক্ষক কিশোর মালাকার বাংলা দলকে চ্যাম্পিয়ন করেই ঘরে ফিরবে।উনি আমাদের দেশের তত্‍সহ বিদ্যালয়ের গর্ব ।