খাদ‍্যরসিক মানুষের জীবনে রেড ব‍্যাম্বু শুট রেস্টুরেন্ট

বিবিধ

HNExpress অনুষ্টুপ ভট্টাচার্য, কলকাতা : রেড ব‍্যাম্বু শুট রেস্টুরেন্ট সম্প্রতি তার কসবা শাখায় কিছু নতুন পদ এনেছিল খাদ‍্যপ্রিয় মানুষের জন্য। বিশেষত থাই এবং চাইনিজ খাবারের জন্য বিখ্যাত এই রেস্টুরেন্ট মাছ এবং মুরগির মাংসের কিছু পদ একদম নতুন তৈরী করেছিল। গত ১২ই আগস্ট একটি ঘরোয়া সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেইসব আইটেম তারা তুলে ধরেন। এবং সাথে তারা এই আবেদনও রাখেন যে সবাই যাতে এসে এখানকার খাবার খেয়ে দেখেন। দূরগাপূজা আসন্ন, তাই সেই কথা মাথায় রেখেই কত্তৃপক্ষ এই আইটেমগুলো রেখেছিলেন।