HNExpress অনুষ্টুপ ভট্টাচার্য, কলকাতা : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হিন্দুস্থান ক্লাবে হয়ে গেল পরিবেশগত বিষয়ে এক কর্মশালা, যার নাম চ্যুজ গ্ৰীন ক্যাম্পেইন। কলকাতা তথা সমগ্ৰ ভারতকে সবুজে ভরিয়ে দেওয়াই যাদের একমাত্র লক্ষ্য। একসময়ের সিটি অফ জয় কলকাতা নামক শহর এখন পৃথিবীর মধ্যে সবথেকে দূষিত শহর রূপে পরিগণিত। যেখানে কেউ ঠিকভাবে সুস্থ পরিবেশে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বেঁচে থাকার রসদ খুঁজে পাচ্ছে না। এই চ্যুজ গ্ৰীন সংস্থার উদ্দেশ্যই হচ্ছে সেই টাটকা তাজা হাওয়ার পরিবেশ ফিরিয়ে দেওয়া।
সেইজন্য ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে হিন্দুস্থান ক্লাবে একটি কর্মশালার আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে। যেখানে প্রকাশিত হল ম্যাসকট, ক্যাম্পেইন এর ওপর রচিত গান, প্রচার যান, দূষণ বিহীন যান, যার মধ্যে রয়েছে গাড়ি, সাইকেল, প্রভৃতি নানান দূষণবিহীন জিনিস। সাথে আছে বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জন ইত্যাদি। এদিন এই প্রসঙ্গে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের ডাইরেক্টর রুনঝুন গুপ্তা। তিনি বললেন যে তারা পরিবেশগত বিষয়ের উপর কিছু পদক্ষেপ গ্ৰহন করেছেন, মাসাধিককাল ব্যাপী পরিস্কার রাখার ব্যাপারে। তার মধ্যে উল্লেখযোগ্য হোলো ভিক্টোরিয়ার আশপাশে পরিস্কার রাখা। এই সংস্থার কমিটির সদস্য হলেন রুনঝুন গুপ্তা, অরুণ কুমার জয়সোয়াল, জ্ঞান বীর দাগা, অমর কৃষ্ণ ঝা প্রমুখ।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
