কোলকাতায় অনুষ্ঠিত হলো এমবিবিএস এডমিশন এক্সপো ২০১৯

ব্যবসা-বাণিজ্য

HNExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : গত ২৮শে জুলাই রবিবার কোলকাতার এক পাঁচতারা বিলাসবহুল হোটেলে এক বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে হয়ে গেল ‘এমবিবিএস এডমিশন এক্সপো ২০১৯’। ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে রেশমি আলি জানিয়েছেন, “এই মুহুর্তে সর্বভারতীয় প্রেক্ষাপটে প্রতিবছর সর্বাধিক কমবেশি ৬৩ হাজার প্রত্যাশীকে চিকিৎসা শাস্ত্র পড়াবার ব্যবস্থা আছে, যেখানে প্রতিবছর আবেদক থাকেন প্রায় ১৪ লাখ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৬০ শতাংশ নম্বর প্রাপ্ত ও এনইইটি দেওয়া ছাত্রছাত্রীদের প্রবেশিকা পরীক্ষা ছাড়াই আমরা ১৫ থেকে ১৭ লাখ টাকায় রাশিয়ার বিভিন্ন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্র পড়ার ব্যাবস্হা করে দিচ্ছি।  ৫ বছর শেষে রাশিয়া থেকে ফিরে একটা পরীক্ষা দিলেই এঁরা মেডিক্যাল কাউন্সিল অব ইণ্ডিয়া থেকে চিকিৎসা করার ছাড়পত্র পেয়ে যাবেন। গত ২৫ বছরে আমাদের সংস্থার মাধ্যমে রাশিয়া থেকে কমবেশি ৪৫ হাজার ব্যক্তি চিকিৎসক রূপে উত্তীর্ণ হয়ে ভারতে এসে সুনামের সাথে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন।