কুশমন্ডির ধর্ষিতা তরুণীকে দেখতে হাসপাতালে গেলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ক্রাইম জেলা

সমীর দাস, মালদা :  চিকিৎসায় সাড়া দিচ্ছেন কুশমন্ডির নির্যাতিতা তরুণী। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। জানিয়েছেন মালদহ মেডিক্যাল হাসপাতলের সুপার। আজ নির্যাতিতাকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। এদিকে, কুশমন্ডির ঘটনায় আরও একজন গ্রেফতার। ঘটনায় গণধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ।

শুধু ধর্ষণ নয়। চরমতম নিগ্রহের শিকার দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির মানসিক ভারসাম্যহীন আদিবাসী মহিলা। তাঁর যৌনাঙ্গে ধাতব বস্তু ঢুকিয়ে দেওয়ার অভিযোগ। মালদহ মেডিক্যাল কলেজে অস্ত্রোপচারের পর এখন কিছুটা সুস্থ মহিলা। সাড়া দিচ্ছেন চিকিৎসায়। তবে এখন পুরোপুরি কাটেনি বিপদ। মুখ্যমন্ত্রী এই বিষয় কথা বললেন চিকিৎসকদের সঙ্গে।