HNExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কলকাতা মেডিকেল কলেজে ভয়াবহ আগুনে লাগে। বুধবার ভোরবেলায় ভয়াবহ আগুনের কবলে পড়ে কলকাতা মেডিকেল কলেজ। সকাল পৌনে ৮টা নাগাদ মেডিকেল কলেজের এমসিএই বিল্ডিংয়ের ওষুধ কাউন্টারে আগুন লাগে। পরে সেখান থেকে অন্যত্র আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে অতি দ্রুততার সঙ্গে ওই বিল্ডিংয়ের সমস্ত রোগীদের নীচে নামিয়ে আনা হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় ২৫০ রোগীকে অন্যত্র সরানো হয়েছে। রোগীদের রাখা হয়েছে খোলা আকাশের নীচে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। কি কারণে আগুন লেগেছে এখনও পর্যন্ত তার কারণ না জানা গেলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভেষজ বিভাগ থেকে আগুন লেগেছে। এত বড়ো মাপের আগুন লাগার কারণ খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় ৫ সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য সরকার। একই সঙ্গে হাসপাতাল কতৃপক্ষের কোনও গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখবে এই পাঁচ সদস্যের কমিটি। উদ্ধারকার্যে দমকল কর্মী, সাধারণ মানুষদের পাশাপাশি হাত বাড়িয়েছেন রোগীর আত্মীয়স্বজনরাও। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলার টিম।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
