সমীর দাস, কলকাতা : কলকাতা পুলিশের চালু করল নতুন প্রকল্প দামিনী। পথশিশুদের জন্য শিক্ষামুলক ও স্বাস্থ্য সম্পর্কিত এই প্রকল্প। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের মেয়েদের ফুটবল প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনা হবে।এই প্রকল্পের উদ্বোধন হয় ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ। এই প্রথম কলকাতা পুলিশ এই রকম উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পে তাদের সাহায্য করবে স্বেচ্ছাসেবী সংস্থা শ্রীজা ইন্ডিয়া।
এই প্রকল্পটির মাধ্যমে মেয়েরা আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি টিমওয়ার্কের গুরুত্ব বুঝতে পারবে যা তাদের ভবিষ্যতে সমাজে সম্মানের সঙ্গে মিশতে সাহায্য করবে।সপ্তাহে পাঁচটি জায়গায় এই কোচিং দেওয়া হবে: পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ও মধ্য কলকাতায়। আনুমানিক ৫০টি মেয়ে – যাদের বয়স ১০ থেকে ১৬ বছরের মধ্যে – প্রতিটি কেন্দ্রে প্রশিক্ষণ পাবে। প্রতি সেশনে তাদের ২ ঘণ্টা করে প্রশিক্ষণ দেওয়া হবে।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
