কলকাতায় শুরু হল রাত্রিকালীন বিশেষ বাস ও ট্রাম পরিষেবা

কলকাতা জেলা

সমীর দাস, কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যাত্রী পরিবহনের সুবিধার্থে একটি অভিনব পদক্ষেপ নেওয়া হল রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে। কলকাতা শহর ও শহরতলি এলাকায় বিশেষ রাত্রিকালীন বাস ও ট্রাম পরিষেবার সূচনা করা হল। হাওড়া স্টেশন সংলগ্ন সরকারি বাস টার্মিনাস থেকে এই পরিষেবার সূচনা করেন পরিবহন মন্ত্রী। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য মন্ত্রীরা। এই বাসগুলি হবে আধুনিক সুবিধাযুক্ত। পরিষেবা দেবে ২৫টি বাস ও ২টি ট্রাম। পরিষেবা চালু থাকবে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত। কয়েকটি নির্দিষ্ট রুটে এই বাসগুলি ও ট্রামগুলি চলবে নির্দিষ্ট সময়ের ব্যবধানে।

যে যে রুটে এই বাসগুলি চলবে, সেগুলি হলঃ-
হাওড়া স্টেশন থেকে এয়ারপোর্ট ভায়া কাঁকুড়গাছি, ভি.আই.পি রোড, হাওড়া স্টেশন থেকে এয়ারপোর্ট ভায়া শ্যামবাজার, নাগেরবাজার, হাওড়া স্টেশন থেকে ব্যারাকপুর ভায়া শ্যামবাজার, বি.টি. রোড, হাওড়া স্টেশন থেকে বারাসাত ভায়া কাঁকুড়গাছি, ভি.আই.পি রোড, হাওড়া স্টেশন থেকে কামালগাজি ভায়া শিয়ালদহ, বেলেঘাটা, ই.এম. বাইপাস, হাওড়া স্টেশন থেকে গড়িয়া ভায়া ধর্মতলা, টালিগঞ্জ, হাওড়া স্টেশন থেকে গড়িয়া ভায়া ধর্মতলা, যাদবপুর, হাওড়া স্টেশন থেকে জোকা ভায়া খিদিরপুর, তারাতলা, বেহালা, হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ ভায়া ধর্মতলা, এক্সাইড, গড়িয়াহাট, হাওড়া স্টেশন থেকে করুণাময়ী ভায়া শিয়ালদহ, বেলেঘাটা, জি.ডি.আইল্যান্ড, হাওড়া স্টেশন থেকে নিউটাউন ভায়া শিয়ালদহ, চিংড়িঘাটা, নিক্কো পার্ক, শ্যামবাজার থেকে বারাসাত ভায়া নাগেরবাজার, এয়ারপোর্ট, মধ্যমগ্রাম, ডানলপ থেকে বালিগঞ্জ ভায়া শিয়ালদহ, মিন্টোপার্ক, দেশপ্রিয় পার্ক
আর যে রুটে ট্রামগুলি চলবে, সেটি হলঃ-
বেলগাছিয়া থেকে এসপ্ল্যানেড।