কলকাতায় এবার শুরু হতে চলেছে লিভার প্রতিস্হাপন ক্লিনিক

ব্যবসা-বাণিজ্য শরীর-স্বাস্থ্য

HNExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : দেশের এক বেসরকারী হাসপাতাল চেন্নাই এর অ্যাপেলো হাসপাতালের বদান্যতায় কলকাতায় চালু করা হল লিভার প্রতিস্থাপন ক্লিনিক। কলকাতার অ্যাপেলো হাসপাতালের সঙ্গে একযোগে যুক্ত হয়ে কলকাতায় চালু হতে চলেছে এই ক্লিনিক। আজ কলকাতা প্রেস ক্লাবে এই বিষয়ে বেসরকারী হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক মহম্মদ আব্দুল নঈম সাংবাদিক বৈঠকে বললেন, দেশের মানুষের কাছে লিভার সংক্রান্ত রোগকে এড়িয়ে যাওয়ার কোন উপায় নেই। এই মূহুর্তে প্রতি বছর লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে ১০ লাখ রোগী চিকিৎসার জন্য আসছেন। প্রতি বছর ২.৫ লক্ষ রোগী মারা যাচ্ছেন, এর মধ্যে দেশের প্রায় ২ শতাংশ এই রোগে আক্রান্ত। তিনি আরো বললেন আমেরিকায় যেখানে লিভার প্রতিস্হাপনের জন্য ৫ কোটি টাকা খরচ করতে হয় সেখানে অ্যাপেলোয় খরচ মাত্র ২২-২৫ লক্ষ টাকা। প্রতি মাসের শেষ শুক্রবার ও শনিবার অ্যাপেলো ইন্সটিটিউট ফর লিভার ডিজিজেস অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট চেন্নাই এর প্রধান ও সিনিয়র কনসালট্যান্ট চিকিৎসক মহম্মদ আব্দুল নঈম এর নেতৃত্বে কলকাতা শাখায় রোগী দেখবেন, এমনটাই জানালেন তিনি।