কলকাতায় এখন শীতের আমেজ, কবে আসবে শীত

কলকাতা রাজ্য

HNExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কালীপুজোর দিন বৃষ্টি হওয়ার ফলে কলকাতায় এখন শীতের আমেজ। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে , গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের কারণে আগামী বুধবার উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবার আশঙ্কা রয়েছে। শুক্রবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কমে ছিল। শনিবার তাপমাত্রা  আরো  কমল। এদিনের তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এই বছরে এখনও পর্যন্ত সবথেকে কম তাপমাত্রা ছিল এদিন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই শীতের আমেজ আগামী ৩-৪ দিন থাকবে। এই তিন-চারদিন উত্তরবঙ্গের তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির কাছাকাছি। এদিন শান্তিনিকেতনে তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি, বাঁকুড়ার তাপমাত্রা ১৭ ডিগ্রির কাছাকাছি। তবে কবে জাঁকিয়ে শীত পড়তে এখনও অপেক্ষা করতে হবে কিছু দিন। এরপর ধীরে ধীরে ঠান্ডা ঢুকবে বলে মনে করছে আবহাওয়াবিদরা।