কলকাতায় অনুষ্ঠিত হল রাশিয়ান এডুকেশন ফেয়ার

ব্যবসা-বাণিজ্য

HNExpress সপ্তর্ষি সিংহ, কলকাতা : কলকাতার মেধাবী ছাত্র ছাত্রীদের কাছে রাশিয়ান এডুকেশন সেন্টার সুযোগ নিয়ে এল রাশিয়ান এডুকেশন ফেয়ার। চলতি শিক্ষাবর্ষে দেশের ৮টি শহরে ১৮ থেকে ২৭ শে মে অব্দি চলবে আয়োজিত এই এডুকেশন ফেয়ার। কলকাতায় গত ২৪ মে ছাত্রছাত্রীদের কাছে একদিনের এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হল গোর্কি সদনে। ভারতীয় ছাত্রছাত্রীরা ডাক্তারি ও অন্যান ক্ষেত্রে রাশিয়ায় পড়াশোনার সুযোগ এর জন্য এই এডুকেশন ফেয়ার এর অনুষ্টানটির আয়োজন করেন। এই এডুকেশন ফেয়ারে রাশিয়ার ৮ টি মেডিকেল ইউনিভার্সিটির অধ্যাপক ও অন্যান কলেজের অধ্যাপকরাও উপস্হিত ছিলেন।