কলকাতায় অনুষ্ঠিত হল মার্কেটিং এক্সপো

ব্যবসা-বাণিজ্য

সপ্তর্ষি সিংহ, কলকাতা ঃ বর্তমান বিশ্বে এমন অনেক উপযোগী মাধ্যম রয়েছে যার স্পর্ষে ব্যাক্তি বা সমষ্টির জীবনে উন্নতি অবশ্যম্ভাবী। অথচ মহানগরগুলির আপাত শিক্ষিত নাগরিকরা এসব খোঁজ রাখেন না।দেশের অন্যত্তম শহর কলকাতার জনসাধারণকে এই বিষয়ে তথ্য দিতে এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হল একদিনের মার্কেটিং এক্সপো। অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান সেমিনার, প্রদর্শনী ও ডিসপ্লের মাধ্যমে মানুষের সামনে উপযোগিতা তুলে ধরা হবে। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ফ্রেন্ডস.এফ.এম এর বাচিক শিল্পী জিমি টাংরী,রেডিও মির্চীর মীর আফসার আলি,উদ্যোগপতি মেঘদূত রায়চৌধুরি প্রমুখ।