HNExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : গত চারদশকেরও বেশী সময় ধরে মধ্যপ্রদেশ ট্যুরিজম মধ্য ভারতে ভ্রমনার্থীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে উপস্থিত হয়ে আসছে। মধ্য ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য মধ্যপ্রদেশ। অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ এই রাজ্যে বিভিন্ন ধরনের ট্যুরিজমেও অনেক সুবিধা রয়েছে। এর মধ্যে রয়েছে হেরিটেজ ট্যুরিজম, ওয়াইল্ড লাইফ ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম, পিলগ্ৰিমেজ ট্যুরিজম, ট্রাইবাল ট্যুরিজম, রুরাল ট্যুরিজম ইত্যাদি। দেশ বিদেশের নানান ধরনের ট্যুরিস্ট দের আকর্ষণ বাড়ানোর জন্য মধ্যপ্রদেশ ট্যুরিজম এখানকার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার ব্যাবস্থা করেছে। যাতে ট্যুরিস্টরা এখানে এসে তাদের ছুটির দিনগুলো ভালোভাবে উপভোগ করতে পারে। সেই কারনে তারা ৬ ই জুলাই থেকে ৮ই জুলাই পর্যন্ত কলকাতায় আয়োজিত ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ারে অংশ নিয়েছে। তাদের দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত ট্যুরিজম সেক্টরের বিভিন্ন বিষয় কলকাতায় আয়োজিত অন্যতম ব্যাস্ততম ট্র্যাভেল ট্রেড শোয়ের এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন তারা। এই প্রদর্শনী সারা ভারতের হাজার হাজার ট্রাভেল ট্রেডার্স ও ট্যুর অপারেটরদের কাছে এটি একটি মেগা ইভেন্ট হিসেবে চিহ্নিত। মধ্যপ্রদেশ হলো এমন একটি রাজ্য, যারা কেবলমাত্র সত্যিকারের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করেই চলছে, শুধু তাই নয় বরং এই রাজ্যটি সারা দেশের মধ্যে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ একটি রাজ্য হিসাবেও পরিচিত। টি টি এফ কলকাতায় মধ্যপ্রদেশ ট্যুরিজম বোর্ডের অংশগ্রহণ নেতাজি ইনডোর স্টেডিয়াম ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একটি পূর্ণাঙ্গ প্রদর্শনী হিসেবে উপস্থিত হয়েছে। মধ্যপ্রদেশ ট্যুরিজম বোর্ডের ডেপুটি ডিরেক্টর , ইভেন্ট ও মার্কেটিং এর হেড মিঃ যুবরাজ পাডোলে বলেন, “এই রাজ্যে ট্যুরিজমের বিষয়ে প্রচুর সম্ভাবনা রয়েছে। এখানকার ওয়াইল্ড লাইফ, পিলগ্ৰিমেজ, হেরিটেজ, এবং লেইসার দেশের বিভিন্ন অঞ্চলের ট্যুরিজম সেক্টরের মধ্যে ভিত্তি রচনা করেছে। এই ট্রাভেল ও ট্যুরিজম ফেয়ারে অংশগ্রহণ মধ্যপ্রদেশ ট্যুরিজমকে তাদের সৌন্দর্য ও বিভিন্নতাকে প্রদর্শনের জন্য একটা প্ল্যাটফর্ম এনে দেবে। এই অনুষ্ঠানে আমি খুশির সাথে একটা কথা জানাতে চাইছি , মধ্যপ্রদেশ ট্যুরিজম বোর্ডের ফেসবুক পেজ ১মিলিয়ন ফলোয়ার অতিক্রম করেছে। এটি এই মুহূর্তে দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও সক্রিয় ট্যুরিজম সংগঠন।
ফোটো সৌজন্যে : অনুষ্টুপ ভট্টাচার্য।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
