ওয়েবডেস্ক নিউজ : কারমেলের রেশ কাটতে না কাটতেই শহরে ফের যৌন নির্যাতনের শিকার স্কুল ছাত্রী।২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার কাঠগড়ায় কমলা গার্লস স্কুল। ওই স্কুলেরই নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে স্কুলের এক অশিক্ষক কর্মীর দিকে। অভিযুক্তের নাম মলয় কুমার বড়ুয়া। এর আগেও একাধিকবার ওই ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছে। এবারের অভিযোগ, স্কুলের ভিতরেই ওই ছাত্রীকে যৌন হেনস্তা করেছে মলয়। ইতিমধ্যে নির্যাতিতা ছাত্রীর পরিবার রবীন্দ্রনগর থানায় ওই অশিক্ষক কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পকসো আইনে মামলা রুজু করেছে পুলিস। এরপর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে শনিবার আদালতে তোলা হবে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। অভিভাবকদের প্রতিক্রিয়া তীব্র অসন্তোষজনক।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
