দেবজ্যোতি মল্লিক, কলকাতা ঃ সব বাঁধা বিপদ কাটিয়ে আজ নারীরা এগিয়ে গেছে বহুদূর। সাফল্যের সাথে আজ বিভিন্ন সেক্টরে যেমন – আইটি থেকে শুরু করে ব্যাংকিং, মিডিয়া, বিনোদন,খেলা প্রমুখে নারীরা মাথা উঁচু করে রয়েছে। সেইরকম বিভিন্ন সেক্টরের নারীদের নিয়ে নোভোটেল হোটেলে হয়ে গেল একদিনের সম্মেলন ‘ওম্যান লীডারশিপ সামিট ২০১৮’। কলকাতার বুকে এই প্রথমবার এইরকম একটা সুন্দর সম্মেলন আয়োজিত হল। আয়োজনে ছিল ডিসরাপ্ট থিঙ্কিং। উপস্থিত ছিলেন ডিসরাপ্ট থিঙ্কিং-এর প্রতিষ্ঠাতা লোকেশ নাথানি ও সাইরা শা হালিম। সম্মেলনে বক্তব্য রাখেন ডিসরাপ্ট থিঙ্কিং-এর প্রতিষ্ঠাতা লোকেশ নাথানি, সাইরা শা হালিম(লেখিকা, থিয়েটার ব্যক্তিত্ব), ডাঃ ফালগুনি ভাসাভাডা-ওযা(অ্যাডভাটাইজিং প্রোফেসর, ফ্যাশান ব্লগার), অনু আগারওয়াল(অভিনেত্রী ও মডেল), ভাবিনি মেহেতা(পাব্লিশবুক ডট মি এবং ইনফিনিটি বিজনেস সলিউসনস–এর প্রতিষ্ঠাতা ও সি ই ও), অলকানন্দা রয়(নৃত্য শিল্পী), চৈতালি দাস(রাকশাক ফাউন্ডেশন-এর ম্যানেজিং ডিরেক্টর, মানবিক এবং সামাজিক উদ্যোক্তা), রুচিতা কাজারিয়া(অ্যাডভাটাইজিং প্রোফেসনাল), মল্লিকা সারাবাই(অ্যাক্টিভিস্ট, কোরিওগ্রাফার) সহ আরো অনেকে। বিভিন্ন বিষয়-এর ওপর কথাবার্তা হয় এই সম্মেলনে।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
