নারীশক্তি! কলকাতা থেকে উড়ল এয়ার ইন্ডিয়া-র অল-উইমেন ফ্লাইট

ওয়েব ডেস্ক কলকাতা দেশ

ওয়েবডেস্ক নিউজ: নারী শক্তির জয়! এয়ার ইন্ডিয়ার অল-উইমেন ফ্লাইট এ বার উড়ল কলকাতা থেকে। এই প্লেনে পাইলট থেকে শুরু করে কেবিন ক্রু – সকলেই ছিলেন মহিলা। আন্তর্জাতিক নারী দিবসকে উপলক্ষ্য করেই এই বিমান।

সংস্থার তরফে জানানো হয়েছে, কলকাতা-ডিমাপুর রুটে দুটি অল-উইমেন ফ্লাইট চালানো হয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমান AI709 ও Airbus 319-এর পাইলট ছিলেন ক্যাপ্টেন অনুষ্কা ভার্মা ও ক্যাপ্টেন শতভিসা বন্দ্যোপাধ্যায়। বিমান দুটিতে ক্রু-ও ছিলেন সকলেই মহিলা।

১৯৮৫ সালে এয়ার ইন্ডিয়া-ই বিশ্বের প্রথম অল-উইমেন ফ্লাইট চালায়, কলকাতা থেকে শিলচর পর্যন্ত।