HNExpress অলিভিয়া সরকার, কলকাতা : আর মাত্র কয়েকটা দিন, চারিদিকে পুজোর গন্ধ। বাঙালী আনন্দে মেতে উঠছে, সেজে উঠছে চতুর্দিক। পুজোর আনন্দকে অন্য মাত্রায় মানুষের কাছে পৌঁছানোর জন্য পুজোর আগেই মুক্তি পেতে চলেছে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়র ছবি হইচই আনলিমিটেড। ছবিটিতে অভিনয় করেছে দেব, কৌশানি, পূজা,শাশ্বত, কনিনিকা, রজতাভ, খরাজ মুখার্জী প্রমুখ।
মানুষ আজ পরিণত হয়েছে যন্ত্রমানবে। হাঁস ফাস করছে মানুষের জীবনযাত্রা। মানুষ হাসতে আজ ভুলে যাচ্ছে। সব রামগরুরের ছানা যেন হাসতে তাদের মানা এমন অবস্থায় পরিণত হয়েছে জীবনযাত্রা। তাই মায়ের আগমনীর সাথে সাথেই এক দুষ্টু মিষ্টি হাসি আনন্দে ভরপুর ছবি হইচই আনলিমিটেড এর আগমন হতে চলেছে।

সম্প্রতি ছবিটির প্রমোশন জন্য গত ১লা অক্টোবর Eye Catchers এর উদ্যোগে এক সাংবাদিক অনুষ্ঠানে ছবিটির সম্বন্ধে বললেন স্বয়ং অভিনেতা দেব। দেব এর কথায় মানুষ ক্রমশ হাসতে ভুলে যাচ্ছে। তাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব এর আনন্দের মধ্যে সবাইকে আনন্দ দিতে নুতন প্রয়াশ এটি। আগামী ১২ই অক্টোবর ছবিটি মুক্তি পেতে চলেছে।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
