এবার পুজোয় অভিষেক

পূজা বিনোদন

HNExpress অনুষ্টুপ ভট্টাচার্য, কলকাতা : সম্প্রতি যে কোনো পূজা পার্বন বা অনুষ্ঠানে থিম জিনিসটা একটা আলাদা স্থান করে নিয়েছে। বিশেষত পুজোর ক্ষেত্রে থিম পুজোর এখন রমরমা বাজার। তো এই থিমের প্রতিযোগিতা মূলক বাজারে এখ নতুন চমক আনতে চলেছেন বিখ‍্যাত বাদক শ্রী অভিষেক বসু। যিনি এবার ২০১৮এর পুজোর দক্ষিণ কলকাতার হাজরা পার্কের থিম সঙ্গীত করেছেন। পাশে পেয়েছিলেন ঊক্ত পুজোর থিম নির্মাতা শক্তি শর্মা এবং সায়নদেব চট্টোপাধ্যায় কে। ফলত তার কাজ করতে আরো সুবিধাই হয়েছে। এছাড়াও বেলেঘাটা সন্ধানীর থিম নির্মাতা কৃষানু পাল ও সেদিন এই স্টুডিওতে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে একটা জমজমাট থিম সঙ্গীত আপামর জনগনকে উপহার দিতে চলেছে। শিল্পী অভিষেক বসু যার রেকর্ডিং হয়ে গেল সম্প্রতি মধ্য কলকাতার কাঁকুড়গাছি অঞ্চলের রেজোনেন্স স্টুডিওতে।