এবার কালিমালিপ্ত হল নেতাজি’র মূর্তি

ওয়েব ডেস্ক জেলা দেশ রাজ্য

ওয়েবডেক্স নিউজ : ত্রিপুরায় ২৫বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরায় সবেমাত্র সরকার গড়েছে বিজেপি, যার ফলস্বরুপ গোটা ত্রিপুরা জুড়ে লেনিনের মূর্তি ভেঙে ফেলা হয়েছে। যার প্রভাব পড়েছে  গোটা দেশে এর  ওপর। এদিকে গত দু’দিন আগে কলকাতার যাদবপুরে ঘটল একই ঘটনার পুনঃরাবৃত্তি। সুত্রের খবর, যাদবপুরের শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিকে কালিমা লিপ্ত করে ভেঙে ফেলার চেষ্টা করে নকশালরা। তাদের মধ্যে তৎক্ষণাৎ কলকাতা পুলিশ ৬ জনকে আটক করে। নকশাল পন্থী ছাত্রছাত্রীরা জানায়, তারাই শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে কালো কালি দিয়েছে। আর এই অন্যায়মূলক কাজের জন্য ক্ষমাপ্রার্থী স্বরুপ  গতকাল দিলীপ ঘোষ ও লকেট চ্যাটার্জীর নেতৃত্বে যাদবপুরে শ্যামাপ্রসাদ মুখার্জি মূর্তিকে দ্রুত গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করতে গিয়ে জনগণ এর রোষানলে পড়তে হয় বিজেপির নেতা সহ কর্মীদের। অত:পর স্থানীয় নেতৃত্ব ও বিজেপি নেতৃত্বের খণ্ডযুদ্ধ সামলাতে কলকাতা পুলিশকে ময়দানে নামতে হয়। এর রেশ কাটতে না কাটতেই আজ আরো ন্যাকারজনক ঘটনা ঘটল  মধ্যপ্রদেশের জব্বলপুরে। সেখানে ভারতবর্ষ এর অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজির মূর্তিতে যেভাবে লাল কালি মাখিয়ে দেওয়া হল তার জন্য ধিক্কার জানাচ্ছে দেশের সর্বস্তরের রাজনৈতিক মহল। উলেখ্য, এই নিন্দনীয় ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, বিজেপি নেতা অমিত শাহ, সিপিএম নেতা মহ: সেলিম, কংগ্রেস নেতা অধীর চৌধুরি সহ দেশের সমস্ত স্তরের মানুষ। প্রসঙ্গত, হঠ্যাৎ করেই বিনা কারণে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ নয় সারা ভারতজুড়ে  বিভিন্ন মনিষীর আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে স্বাধীনতা সংগ্রামী নেতাজির মূর্তিতে যেভাবে লাল কালি মাখিয়ে দেওয়া হল তার জন্য ধিক্কার জানিয়েছে রাজনৈতিক মহল। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, বিজেপি নেতা অমিত শাহ, সিপিএম নেতা মহ: সেলিম, কংগ্রেস নেতা অধীর চৌধুরি। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ নয় সারা ভারতজুড়ে ভাঙা হচ্ছে বিভিন্ন মনিষীর মূর্তি। অবশেষে প্রশ্ন একটাই কবে বন্ধ হবে এই নোংরা রাজনীতি?