এখন শুধু মুক্তির অপেক্ষায় “অস্কার”

বিনোদন

HNExpress অরিজিৎ দে, কলকাতা : খুব শীঘ্র মুক্তি পেতে চলেছে পরিচালক পার্থ সারথী মান্নার ছবি “অস্কার”। আগামী ৩০শে মে সাংবাদিক বৈঠক ডেকে এই ছবির ট্রেজার লঞ্চ অনুষ্ঠিত হল। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহেব ভট্টাচার্য, অপরাজিতা আঢ্য, ভাস্কর ব্যানার্জী, শকুন্তলা বরুয়া, অভ্রজিত চক্রবর্তী, আয়সী তালুকদার প্রমুখ। পরিচালক প্রেস বিবৃতিতে বললেন যে, তার ছবি “অস্কার” বিশ্ব সিয়েন্সের ক্ষেত্রে সর্বোচ্চ শিখর এবং চূড়ান্ত পরিচয়ের প্রতীক। আমার এই ছবিটি দর্শকদের কাছে একটি অনুভূতিপুর্ন সিনেমা হবে বলেই মনে করি এবং এটি দর্শকদের মনে একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবেই।

এই ছবির মূল বিষয়বস্তু হলো, ১৯৮৩ সালের ঝড়খন্ড এবং বাংলা সীমান্তে অবস্থিত অচিনপুর নামে একটি ছোট্ট গ্রামকে কেন্দ্র করে়। অন্য গ্রামের মতো গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা দ্বারা শাসিত হয় এই গ্রামটিও। এই গল্পটি অচিনপুর গ্রামের অত্যন্ত সম্মানিত আচিনপুর রাজবাড়ীর কিছু ঘটনার অবলম্বনে তৈরি।