HNExpress দীপক ঘোষ, কলকাতা : গত ২৮শে অক্টোবর কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে “মম এন্ড মি” অর্থাত্ মা ও ছেলের চিত্র প্রদর্শনীর উদ্বোধন হলো। উক্ত চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিখ্যাত কিউরেটর রাধিকা দত্ত, প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন শিশু কিশোর সাহিত্য পত্রিকার সম্পাদক শম্পা হালদার। এই চিত্র প্রদর্শনীতে মা দেবশ্রী দি মেহেতা, ও ছেলে দেবরাজ মেহেতার মোট ৪১টি ছবি নিয়ে প্রদর্শনী শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ অতিথিরা তাদের মূল্যবান বক্তব্যে মা ছেলের চিত্র প্রদর্শনীর এবং হাতের কারুকার্য উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে তাদের ভূয়সী প্রশংসা করেন। মায়ের আঁকার ৩৪টি ছবি ও ছেলের আঁকা ৭টি ছবি এই প্রদর্শনীতে স্থান পায়। এই প্রদর্শনী ৩রা নভেম্বর পর্যন্ত চলবে, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। মা ও ছেলের প্রত্যেকটি আঁকার মধ্যে ফুটে উঠেছে এক ভিন্ন ধরনের চিন্তা ভাবনা। মা ও ছেলের এই চিত্র প্রদর্শনী কলকাতার বুকে যথেষ্ট সুনাম অর্জন করবে বলে আশা করা যায়।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
