উত্তরপ্রদেশের ৮৫০ জন কৃষকের ঋণ শোধ করবেন বলিউডের শাহেনশা

বিনোদন

HNExpress ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের কৃষকদের ঋণের বোঝা থেকে রেহাই দিতে উদ্যোগ নিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি ঘোষণা করেন, ৮৫০ জন কৃষকদের ঋণ শোধ করবেন তিনি। জানা গিয়েছে, এর আগেও মহারাষ্ট্রের ৩৫০ জন কৃষকের ঋণ শোধ করেছিলেন অমিতাভ। তিনি বলেন, ‘দেশের জন্য যাঁরা আত্মত্যাগ করেন, তাঁদের জন্য কিছু করে সন্তুষ্টি পাই। ৪৪টি পরিবারকে মহারাষ্ট্র থেকে সামান্য কিছু পাঠিয়েছি। শহিদদের জন্য দেশের অন্যপ্রান্ত থেকেও কিছু করা উচিত।’