ইভানের ছায়াতেই জন্ম নিল সৃজিত -এর ‘উমা’

বিনোদন

HNExpress অরিজিৎ দে, কলকাতা : প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় এর পরবর্তী ছবি ‘উমা’।তারই একটি স্পেশাল স্ক্রিনিং হল কলকাতার কসবার আক্রোপিলিস মলে। পরিচালক এখানে কানাডার সেন্ট জর্জ শহরের সাত বছরের ইভান লিভারসেজের জীবন যুদ্ধের কাহিনী তুলে এনেছেন এই সিনেমার মধ্য দিয়ে। এদিন স্পেশাল স্ক্রিনিংএ উপস্থিত ছিল ইভান লিভেরসেজের মা নিকোল ওয়েলউড। ইভান লিভেরসেজ যে মারাত্মক ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র সাত বছর বয়সেই মাকে ছেড়ে চিরবিদায় নেয়। আর তাই ইভান এর মা তার ছেলের শেষ ইচ্ছাপূরণ করতে গোটা শহরজুড়ে অসময়ে খৃষ্টমাস পালন করে গোটা বিশ্বের কাছে এক উদাহরণ স্বরূপ নজীর স্থাপন করে। সেই ইভানের ছায়াতেই জন্ম সৃজিত এর ‘উমা’। এই দিন স্পেশাল স্ক্রিনিং অনুষ্ঠানে উপস্থিত ছিল উমার ফ্লিম সেটের পুরো টিম।
এই ছবিতে সারা সেনগুপ্ত সৃজিত মুখার্জী শ্রেষ্ঠ আবিষ্কার। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছে, যীশু সেনগুপ্ত, অঞ্জন দত্ত, অনির্বান ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, শ্রাবন্তী, সায়ন্তিকা, গার্গী রায়চৌধুরী, মনোজ মিত্র, আম্বারিশ, বাবুল সুপ্রিয় প্রমুখ। উমা’র টিমকে স্বাগত জানাতে স্ব-শরীরে উপস্থিত ছিলেন বাংলার যুগান্তকারী খ্যাতনামা নায়িকা অপর্ণা সেন ও সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।