কলকাতায় শুরু হলো অষ্টম বাংলা ইন্টারভেনশ্যনাল থেরাপিউটিক্স সম্মেলন ২০১৮

কলকাতা

হীরক মুখোপাধ্যায়, কলকাতা : উন্নতমানের হৃদরোগ চিকিৎসার লক্ষ্যে আজ থেকে কলকাতায় শুরু হল অষ্টম বাংলা ইন্টারভেনশ্যানাল থেরাপিউটিক্স সম্মেলন ২০১৮ ৷

ত্রিদিবসীয় এই সম্মেলনে ভারতের তরফে নেতৃত্ব দিচ্ছেন প্রোফেসর ডাঃ রবীন চক্রবর্তী , অন্যদিকে বাংলাদেশের হয়ে ১০০ চিকিৎসক দলের নেতৃত্ব দিচ্ছেন প্রোফেসর ডাঃ অফজালুর রহমান ৷
এই সম্মেলনে অংশগ্রহণ করছেন বিশ্বের ৫০০ হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ৷
১০ জন চিকিৎসক অংশগ্রহণ করছেন আমেরিকা , ইওরোপ , নেদারল্যাণ্ড ও কোরিয়া-র মতো দেশ থেকে ৷
মূলতঃ পশ্চিমের উন্নত দেশগুলো থেকে উন্নতমানের হৃদরোগ চিকিৎসার বিষয়ে জ্ঞানার্জনের জন্যই এবারের এই বিশেষ সম্মেলন ৷

এই সম্মেলন থেকে ভারত ও বাংলাদেশের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা কমপ্লেক্স হাই-রিক্স ইন্টারভেনশ্যন প্রসিডিওরস (সি এইচ আই পি), ট্রান্সক্যাথিটার এওরটিক ভাল্ভ রিপ্লেসমেন্টস (টি এ ভি আর), লেফ্ট ভেন্ট্রিকুলার এসিসটেড ডিভাইস (এল ভি এ ডি), ছাড়াও ক্যাথিটার বেসড মাইট্রাল ভাল্ভ থেরাপি , ইমপেলা ডিভাইস থেরাপি-র মতে জটিল চিকিৎসা পদ্ধতিগুলো বিশদে বোঝার চেষ্টা করবেন ৷

এই সম্মেলনে মতামত ব্যক্ত করবেন নিউইয়র্কের কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউণ্ডেশন-এর খ্যাতনামা চিকিৎসক গ্যারি এস মিন্টজ ৷
দক্ষিণ কোরিয়া থেকে আগত চিকিৎসক জুং মিন আহন ভাল্ভ ডিজিজের বিশেষ কিছু দিকের প্রতি আলোকপাত করবেন ৷
এছাড়াও এই সম্মেলনে নিজের সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন ডাঃ ডগলাস মুইর ও ডাঃ সংযোগ কালরা-র মতো প্রোথিতযশা চিকিৎসকগণ ৷

এই সম্মেলনের আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে , ” এই সম্মেলন থেকে ভারত বাংলাদেশের হৃদরোগ চিকিৎসকগণ প্রভূত উপকৃত হবেন ৷”