ইতিহাসকে জানতে ও তার পুনরাবৃত্তি রুখতে গেলে দেখতে হবে দাঙ্গা : রাহুল সিনহা

ওয়েব ডেস্ক কলকাতা

হীরক মুখোপাধ্যায়, কলকাতা : “দেশভাগ হওয়ার সময়কার প্রকৃত ইতিহাস জানতে ভবিষ্যতে যাতে আর দাঙ্গা লাগানোর মতো কোনো ঘটনা কংগ্রেস-এর মতো কোনো রাজনৈতিক দলই সৃষ্টি করতে না পারে সেটা বোঝা ও শেখার জন্যই দেখতে হবে দাঙ্গা নামক সিনেমাটা ৷” বললেন ভারতীয় জনতা পার্টীর অন্যতম সাধারণ সম্পাদক রাহুল সিনহা ৷

বিজয় মুখার্জী , প্রদীপ মণ্ডল, অসিতাভ ভৌমিক নিবেদিত এবং স্বপ্না সূচনা, ড্রিম মেকার্স ২০১১ ও জয়হিন্দ প্রোডাকশন প্রয়োজিত “দাঙ্গা”-র গানের সিডি উন্মোচনের অনুষ্ঠানে এসে আজ রাহুল সিনহা এই কথা বলেন ৷

বলে রাখা ভালো , শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর জীবনের এক বিশেষ অংশের ওপর আলোকপাত করতেই এই চলচ্চিত্র তৈরী করা হয়েছে ৷

ক্যালকাটা কিলিংস-এর ঘটনার পৃষ্ঠভূমির ওপর নির্মিত “দাঙ্গা” ছবির গানের সিডি প্রকাশের আগে রাহুল সিনহা ভারতীয় জনতা পার্টীর পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সভাপতি দিলীপ ঘোষের পাশে বসে টানা ৪০ মিনিট ধরে এই চলচ্চিত্রের বিশেষ বিশেষ অংশগুলো দেখেন ৷

এই চলচ্চিত্রের নির্দেশক মিলন ভৌমিক জানান, “১২৭ মিনিটের এই ছবি আর কদিনের মধ্যেই চলচ্চিত্রামোদী মানুষ দেখতে পাবেন ৷”

এই ছবিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর নামভূমিকায় অভিনয় করেছেন মহাভারত ধারাবাহিক খ্যাত গজেন্দ্র চৌহান , সুরাবর্দী-র ভূমিকায় রয়েছেন জয় বাদলানী ; এছাড়াও রয়েছেন বিপ্লব চ্যাটার্জীর মতো নামকরা অভিনেতাগণ ৷

ছবিতে রয়েছে ৪ টে গান , যার মধ্যে একটা একক ভাবে ও আর একটা যৌথভাবে গেয়েছেন বিনোদ রাঠোড় ৷

সংবাদ সৌজন্যে : বিশ্ববাংলা নিউজ ডটকম।