ইতালি উড়ে গেলেন রণবীর, দীপিকা

বিনোদন

HNExpress  ওয়েব ডেস্ক : বলিউডে এখন বিয়ের মরসুম আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই দীপিকা-রণবীরের  বিবাহ বন্ধনে অবদ্ধ হতে চলেছে। এবার তাদের চারহাত এক হওয়ার পালা। শুক্রবার রাতে ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখা যায় রণবীর-দীপিকাকে। দু’জনেই পরেছিলেন সাদা পোশাক। রণবীর পরেছিলেন সাদা শেরওয়ানি। দীপিকার পরনে ছিল সাদা রঙের ওভারসাইজড সোয়েটার ও সাইড স্লিট স্কার্ট।

বিয়ের জন্য মুম্বই থেকে ইতালিতে উড়ে যান বলিউডের এই তারকা জুটি। জানা যাচ্ছে, বলিউডের এই জনপ্রিয় সেলে জুটির বিয়েতে হাজির থাকবেন মাত্র ৩০ জন।  পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই একান্তে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ সারবেন তাঁরা। এমনকী তাঁদের বিয়েতে যাঁরা হাজির হবেন, তাঁরা কেউ মোবাইল ফোনও ব্যবহার করতে পারবেন না বলে খবর। বিয়ের মুহূর্তগুলিকে একান্ত ব্যক্তিগত করে রাখতেই রণবীর-দীপিকা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।