আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে রিলায়েন্স ট্রেন্ডসের নতুন কালেকশন এর উদ্বোধন

পূজা ফ্যাশন ব্যবসা-বাণিজ্য

HNExpress অরিজিৎ দে, হাওড়া : গত ১১ই সেপ্টেম্বর হাওড়ার অবনী মল এ রিলায়েন্স ট্রেন্ডসএর উদ্যোগে আসন্ন দুর্গা পুজো উপলক্ষ্যে নতুন কালেকশনের উদ্বোধন হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ ভাবে ফ্যাশন স্টাইলে সাহায্য করেছেন ফেমিনা। এই দিন একটি ফ্যাশান শো এরও আয়োজন করা হয়েছিল। অভিনেত্রী মিমি চক্রবর্তী এই ফ্যাশনএ অংশগ্রহণ করেন।

 

এ বছরে পুজোর আগেই ট্রেন্ডস গ্রাহকদের কথা মাথায় রেখে নুতন নুতন রঙিন পোশাকের সম্ভার নিয়ে এসেছে। তাদের মধ্যে থাকছে শাড়ি, থেকে শুরু করে কুর্তা, পায়জামা, ও ট্রাডিশনাল ডিজাইনের বাহারি পোশাক। এ ছাড়া থাকছে বিভিন্ন কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। রিলায়েন্স ট্রেন্ডস এর চিফ অপারেটিং অফিসার বিপিন ত্যাগী জানান যে আমাদের সবচেয়ে বেশি মূল্যবান জিনিষ গুলো  বিভিন্ন মানুষ ও ক্রেতা দের মধ্যে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এছাড়া ও তিনি আরো জানান যে আমাদের মেয়েদের বিভিন্ন রকমের ফ্যাশনের আইটেম দিয়ে সহযোগীতা করেছে ফেমিনা। ২২০টা সিটিতে মোট ৪৬০টা স্টোর তৈরি করে যাত্রা করে চলেছে ট্রেন্ডস। সবশেষে বিপিন ত্যাগী জানান আমাদের ফ্যাশনের  সমস্ত ডিজাইন আইকনে নতুনত্ব থাকবে।

চিত্র গ্রহণে তন্ময় দত্ত