আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘দর্শু’

বিনোদন

HNExpress নিজস্ব প্রতিনিধি : বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। ওটিটির ছবি, সিরিজেই এখন টান দর্শকের। উইকেন্ড হোক বা অবসরে, ওটিটি যেন প্রিয় বন্ধু হয়ে উঠেছে। বাংলার ওটিটি প্ল্যাটফর্মগুলোর রমরমা কম নয়, এবার তাদের টেক্কা দিতে আসছে আরও এক নতুন প্ল্যাটফর্ম। নাম ‘দর্শু ওটিটি’। বাঙালি দর্শক এখন অহমিয়া, ওড়িয়া, ভোজপুরি নানা ভাষার কাজ দেখার অপেক্ষায় থাকেন। চাইনিজ়, কোরিয়ান সিরিজ়ও তাঁদের প্লে-লিস্টে জায়গা করে নিচ্ছে। তবে সাবটাইটেলের সাহায্যে সিরিজ়, ছবি দেখতে অনেকেই পছন্দ করেন না। সে কথা মাথায় রেখেই দরশুতে এ বার অন্যান্য ভাষার ছবি, সিরিজ় ডাব করা হবে বাংলায়।

একইসঙ্গে বাংলা কন্টেন্টও সেখানে ডাব করা হবে অন্য ভাষায়। থাকবে পডকাস্ট, লাইভ মিউজ়িক ইত্যাদিও। বৃহস্পতিবার আনুষ্ঠানিভাবে এই ওটিটি প্ল্যাটফর্মের উদ্বোধন করলেন দরশু কর্ণধার রচনা সুমন সাউ ও সুমিত সেনগুপ্ত। অনুষ্ঠানে হাজির ছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বেশ কিছু অরিজিনাল কন্টেন্ট আনারও পরিকল্পনা রয়েছে তাঁদের।