আবার মেট্রোয় আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির

ওয়েব ডেস্ক

 HNExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। শুক্রবার সকালে রবীন্দ্র সরোবর স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা র চেষ্টা করলেন এক ব্যক্তি। পরে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় কিছুক্ষণের জন্য মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। জানা গিয়েছে, ময়দান থেকে নোয়াপাড়া ও টলিগঞ্জ থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো চলছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার তদন্ত চলছে।