আবহাওয়ার আগাম পূর্বাভাস জানাতে আনা হচ্ছে এক অভিনব প্রযুক্তি

অবহাওয়া

HNExpress ওয়েব ডেস্ক : দেশের আবহাওয়ার আগাম পূর্বাভাস জানানোর জন্য এক অভিনব প্রযুক্তি আনতে চলেছে অবহাওয়া দপ্তর। বিশেষ করে বজ্রবিদ্যুৎ ও বজ্রপাতের আগাম পূর্বাভাস জানতে সাহায্য করবে এই প্রযুক্তি। গত বছর উত্তরের রাজ্যগুলিতে একের পর এক বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বাজ পড়েছিল। যাতে মৃত্যু হয়েছিল প্রায় ২০০ জনের। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, ইতিমধ্যেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটোরোলজি এবং দেশের আবহাওয়া দপ্তর কাজ শুরু করে দিয়েছে। আগামী এপ্রিল মাসের মধ্যেই এই বিশেষ প্রযুক্তি নিয়ে আসা হবে। এমনটাই জানিয়েছে দেশের আবহাওয়া দপ্তর। এছাড়াও প্রত্যন্ত গ্রামগুলিতে আবহাওয়ার পূর্বাভাস জানতে দামিনী নামে একটি অ্যাপের ব‍্যবহার করা হবে। যার ফলে গ্রামবাসীরা বিপদের আগাম সঙ্কেত পাবে।