আপনজন কালচারাল অর্গানাইজেশানের বাৎসরিক মিলন উৎসব

বিনোদন

HNExpress দীপক ঘোষ, দমদম : গত ২৮শে মে আপন জন কালচারাল অর্গানাইজেশানের পরিচালনায় মহাজাতি সদনে বিকাল ৬টায় বাৎসরিক মিলন উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরু হয় সম্বর্ধনা পর্বের মধ্য দিয়ে । প্রথমেই সম্বর্ধনা জানানো হয় বিশিষ্ট অভিনেতা দেবশংকর হালদার, আলোক শিল্পী দীনেশ পোদ্দার, বেতার ও দূরদর্শন ভাষ্যকার সৌভিক মজুমদার, সভাপতি অরুপ কুমার বসু, যুগ্ম সম্পাদক রুপ কুমার বোস প্রমুখ। এছাড়া সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানে যারা সংগীত বাদ্যযন্ত্র ও নৃত্যে অংশ গ্রহণকারী শিল্পীদেরও। দ্বিতীয় পর্বে ছিল আপনজন সংস্থানের সদস্যদের পরিবেশনায় নৃত্য আবৃত্তি গীতিনাট্য ও সংগীত। এদিন ছোটো ছোটো শিশু শিল্পীরাও নৃত্য, সংগীত ও গীতিনাট্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মন জয় করে। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল নাটক। শৈলেশ গুহ নিয়োগীর কাহিনী অবলম্বনে নাটক বিবাহ বিভ্রাট মঞ্চস্থ হয়। অভিনয়ে ছিলেন রূপ, অম্বরীশ হিমাদ্রি, অপূর্ব, শুভ্রনীল, আশীষ, ইন্দ্রানী, শ্রেয়সী, সৃজনী, ঋষি নারায়ণ। নাটকটির নির্দেশনায় ছিলেন মানব রায়, আবহ সংগীতে অরুপ চক্রবর্তী ও আলোতে দীনেশ পোদ্দার। এই নাটকটিতে অংশগ্রহণকারী সকল অভিনেতা অভিনেত্রী তাদের অভিনবত্ব ও দক্ষ অভিনয়ের দ্বারা প্রতিটি দর্শকে হাসি ও আনন্দ প্রদান করে।