আন্তর্জাতিক নারীদিবস পালনে কড়াখবর

কলকাতা

সত্যজিৎ চক্রবর্তী, কলকাতা : আজ প্রেস ক্লাবে কড়াখবর পত্রিকার উদ্দ্যোগে “আন্তর্জাতিক নারীদিবস” উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান বক্তারূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অভিনেত্রী পাপিয়া অধিকারী , সাহিত্যিক নির্মল ব্রহ্মচারী, শিল্পপতি দীপ্তিমান ঘোষ, শিক্ষাবিদ মলয় পাল, মনোবিদ আশীষ চক্রবর্তী, নারী আন্দোলন কর্মী কল্পনা মুখোপাধ্যায়,বণিক-সভা বি এন সি সি আই এর প্রাক্তন সভাপতি শিল্পপতি সন্তোষ রঞ্জন সাহা প্রমুখ। এদিন আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষ্যে সাংবাদিক বৈঠকে তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা ও বর্তমাণ নারী নিগৃহের ওপর তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন। আলোচনার শুরুতেই কড়াখবরের সম্পাদক সাংবাদিক কৃষ্ণ প্রসাদ পাত্র তাঁর সম্পাদকীয় বক্তব্যে আলোচনার মূল সুরটি বেঁধে দিলেন। তবে উপস্থিত সকলের আলোচনা থেকে প্রতিটি বক্তাই একমত হন যে, যতক্ষন না পর্যন্ত মেয়েদের আর্থিক ভাবে ও শিক্ষাগতভাবে স্বাবলম্বী করা যাবে ততক্ষণ আর যাই হোক কণ্যাশ্রী বা রূপশ্রীর মতো কয়েকটা প্রকল্প দিয়ে সমাজে নারী সুরক্ষার কোন উন্নয়ন হবে না। আর সেই প্রসঙ্গ এ বিশেষ বক্তব্য রাখলেন টলিউড খ্যাতনামা অভিনেত্রী পাপিয়া অধিকারী, সাথে তিনি তাঁর স্বরচিত একটি নারী ভিত্তিক নাটকের কিছু অংশ অভিনয় সহ পাঠ করে শোনান।