আন্তর্জাতিক গ্লামর হান্ট – আদ্রিজা আমি আমার মতো ২০১৯

বিবিধ

HNExpress  সন্তু ঢালী, কলকাতা : ১লা অক্টোবর, সোমবার বাইপাসের নামী রেস্তোরাঁয় অনুষ্ঠিত হল আন্তর্জাতিক গ্লামার হান্ট এর উদ্বোধন। ভারত, বাংলাদেশ, নেপাল থেকে প্রতিযোগিরা অংশগ্রহণ করলে, বাছাই পর্ব শেষ করে অবশেষে ৩০ জন মূল পর্বে পৌছোবে। সেখানেই তাদের অভিজ্ঞ ফ্যাশান ব‍্যক্তিত্বের মাধ্যমে প্রশিক্ষণের দ্বারা আদ্রিজাকে শেরার শিরোপা প্রদান করা হবে। এদিনের আনুষ্ঠানিক সূচনায় হাজির ছিলেন বাংলা চলচ্চিত্রের একঝাঁক নক্ষত্র যেমন স্বনামধন্যা অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, পল্লবী চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী ও অভিনেতা শংকর চক্রবর্তী। এছাড়াও জি-সারেগামাপা বিজয়ী মাধুরী দে, দেবলিনা কুমার, দেবাশিষ কুমার। অনুষ্ঠানের কর্নধার স্বপ্নদ্বীপ সরকার ফ্যাশান শো এর মাধ্যমে মারন রোগ ক্যন্সার এর বিরুদ্ধে সমাজের সর্ব স্তরের মানুষের সচেতনতার পদক্ষেপ নেন।