আগামী ৩ মাসের মধ্যেই খুলবে সাঁতরাগাছির নতুন ওভারব্রিজ

জেলা রাজ্য

HNExpress নিজস্ব প্রতিনিধি, সাঁতরাগাছি : আগামী তিনমাসের মধ্যেই সাঁতরাগাছিতে নতুন ফুটওভার ব্রিজ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে রেলের থেকে। দক্ষিণ-পূর্ব রেলের জেনেরাল ম্যানেজার পূর্ণেন্দু মিশ্র বৃহস্পতিবার ঘোষণা করলেন, সাঁতরাগাছিতে তৈরি হবে নতুন চারটি ফুটব্রিজ। দুই ব্যক্তির মৃত্যুর পরে সচেতন হয়েছে দক্ষিণ পূর্ব রেলের কর্তারা। আগামী তিনমাসের মধ্যেই নতুন ফুটওভার ব্রিজ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিজটি ১৬০ মিটার লম্বা ও ১২ মিটার চওড়া। আগামী ৩১ জানুয়ারির মধ্যেই যাত্রীদের ব্যবহারের জন্য খুলে যাবে নতুন ফুটওভার ব্রিজটি। এছাড়াও যাত্রী সুরক্ষা ও নিরাপত্তায় দক্ষিণ পূর্ব রেলের তরফে আরও বেশকিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। রেল সূত্রে খবর, সাঁতরাগাছি স্টেশনে ৩০টি সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু গত ৬ মাস যাবৎ সমস্ত ক্যামেরাই বিকল ছিল। স্টেশন সৌন্দর্যায়নের সময় করার সময় বিকল হয়ে যায় ওই ক্যামেরাগুলি। অভিযোগ, তারপর সেগুলো ঠিক করার কোনও তাগিদই দেখায়নি দক্ষিণ-পূর্ব রেল।