আগামী মরশুমে লাল হলুদ জার্সি গায়ে সম্ভাবনা চেঞ্জোর

খেলাধুলো

সপ্তর্ষি সিংহ, কলকাতা ঃ গত মরশুমে মিনার্ভার অন্যত্তম বাজি ছিল চেঞ্জো।আগামী মরশুমে তবে কী লাল হলুদ জার্সিতে দেখা যাবে চেঞ্জো’কে। তেমন সম্ভাবনা উসকে দিল মিনার্ভা মালিক রঞ্জিত বাজাজ। শোনা যাচ্ছে মিনার্ভার কর্নধার জানিয়েছেন, ইষ্টবেঙ্গলের জন্যই ছেড়ে দেওয়া হচ্ছে চেঞ্জোকে। এটা নাকি ইষ্টবেঙ্গলকে দেওয়া মিনার্ভার সেরা উপহার বলে জানিয়েছেন বাজাজ। মিনার্ভার জার্সিতে ১৭-১৮ দূর্দান্ত পারফম্যান্স করেন চেঞ্জো। ভূটানি স্ট্রাইকারের পায়ের কেরামতিতে চ্যাম্পিয়ন হয় মিনার্ভা। পঞ্জাবের ক্লাবের হয়ে সর্বাধিক সাতটি গোল চেঞ্জোর। এরপর কলকাতার দুই প্রধান আগামী মরশুমের জন্য তাকে দলে নেওয়া নিয়ে আগ্রহ দেখায়। যদিও টাকার অঙ্কের জন্য পিছিয়ে আসে দুই ক্লাব। আইএসএলে’র দিকে পা বাড়িয়েও শেষ পর্যন্ত কোন দলে সই করেন সেই দিকেই চোখ রাখছে দল বদলের কর্ম কর্তারা।