সপ্তর্ষি সিংহ, কলকাতা(HNExpress) : অ্যাপেলো গ্লেনিগেলস কলকাতা হাসপাতালের পক্ষ থেকে অ্যারিথমিয়া ক্লিনিকের উদ্বোধন হল গতকাল। হৃদপিন্ডের অনিয়মিত ছন্দের ফলে যে সমস্যা তৈরী হয় চিকিৎসা ক্ষেত্রে তা অ্যারিথমিয়া। সাধারণত বুক ধরফর, শ্বাশকষ্ট, বুখে ব্যাথা, অতিরিক্ত ক্লান্তি এই রোগের পূর্বাভাস। এখনও পর্যন্ত এই রোগ পরিচিত না হলেও এই রোগে রোগীর প্যারালাইসিস থেকে মৃত্যুও হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। হৃদপিন্ডের সংকোচন প্রসারনের সামঞ্জস্য না থাকার ফলে এই রোগের সূচনা। মূলত ইসিজি ও ইকোকার্ডিও করে এই রোগ নির্ণয় করা হয়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয় যাকে চিকিৎসা শাস্ত্রে বলা হয় ইলেকট্রোলজিক্যাল স্টাডি। হাসপাতালের অ্যারিথমিয়া ক্লিনিকের প্রধান ডাঃ আফতাব খান বলেন পূর্ব ভারতের মধ্যে প্রথম অ্যাপেলো হাসপাতালে সর্বপ্রথম এই চিকিৎসা ব্যবস্হা তৈরী হয়ছে। এদিনের অনুষ্ঠানে উপস্হিত ছিলেন অ্যাপেলোর বিশিষ্ট চিকিত্সক আফতাব খান ছাড়াও শুভ্র ব্যানার্জী,সুজিত মূখার্জী,বিকাশ মজুমদার।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
