HNExpress নিজস্ব প্রতিনিধি, ক্যানিংয় : ক্যানিংয়ের পিয়ালিত স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ২ যুবকের। রবিবার রাতে তিনজন রেল লাইনে বসে গল্প করছিলেন। সেসময় ডাউন ঘুটিয়ারি লোকাল এসে পড়লে কেউ ওঠার সময় পাননি। ট্রেনে কাটা পড়ে যান ওই দুই যুবক। দুই যুবকের সঙ্গে ছিলেন এক তরুণীও। সেই তরুণীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার রাতে দুজন রেল সেতুতে বসে গল্প করছিলেন। তাঁদের সঙ্গে আরও একজন ছিলেন বলে দাবি। তবে আচমকা ট্রেন এসে পড়লে দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে লাইন ধরে ছুটতে শুরু করেন তাঁরা, তবে শেষরক্ষা হয়নি। ট্রেন দেখে তাড়াতাড়ি দৌড়তে গিয়ে পড়ে যান প্রতীক মণ্ডল নামে এক যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রাথমিক চিকিত্সার পর কলকাতার হাসপাতালে রেফার করা হয় আরেক জনকে। চিত্তরঞ্জন থেকে মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে তাঁরও মৃত্যু হয়। সূত্রের খবর তবে তিন জনের কানেই হোডফোন ছিল। ফলে ট্রেন হর্ন দিলেও তারা হয়তো শুনতে পাননি বা সেতু থেকে সরার সময় পাননি। দুই যুবকের সাথে যে তরুণী ছিল তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
