অলংকারের সম্ভার নিয়ে চতুর্থ বর্ষে আয়োজিত গহনা প্রদর্শনী

কলকাতা ফ্যাশন

সপ্তর্ষি সিংহ, কলকাতা ঃ পূর্ব ভারত তথা দেশের বৃহৎ জুয়েলারী প্রদর্শনী ইউবিএম ইন্ডিয়া তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হল কলকাতার নিউটাউনে। পশ্চিমবঙ্গ সরকার ও কলকাতা জেম অ্যান্ড জুয়েলারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে চতুর্থ বর্ষে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যসভার বিশিষ্ট সাংসদ আহমেদ হাসান। এছাড়াও উপস্হিত ছিলেন বিশিষ্ট অতিথি বন্দনা যাদব,প্রমোদ দুগার,অশোক বেঙ্গানি,যোগেশ মুদ্রাস প্রমুখ। এই প্রদর্শনীতে নেপাল,বাংলাদেশ,টার্কি,অস্ট্রেলিয়ার মত দেশ থেকে প্রদর্শকরা অংশগ্রহন করেছে। ইউবিএম ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর যোগেশ মুদ্রাশ বলেন আমরা উচ্ছসিত চতুর্থ বর্ষে এই বছর দেশের বৃহৎ আন্তর্জাতিক মানের প্রদর্শনী কলকাতায় আয়োজিত করতে পেরে। এই প্রদর্শনীতে বাংলার হস্তশিল্পের তৈরী গহনার পাশাপাশি বিভিন্ন ধরনের গ্রহরত্নের সম্ভার উপলব্ধ।