অরিন্দম ভট্টাচার্যের “FLAT NO 609”

বিনোদন

HNExpress দীপক ঘোষ, কলকাতা : গত ৭ই আগষ্ট কলকাতার ইস্টার্ন মেট্রো পলিটন ক্লাব এ অরিন্দম ভট্টাচার্যের বাংলা ছবি FLAT 609 এর পোস্টার ও ট্রেলার এর শুভ উদ্ভোধন হয়। ভৌতিক ও অলৌকিক কাহিনী অবলম্বননে তৈরি এই ছবিটি । ছবি টি মুক্তি পাচ্ছে আগামী ৩১শে অগাস্ট। ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্য HNExpress এর প্রতিনিধিদেরকে জানান যে এই ছবিটি নিয়ে তার দুটি ছবি তৈরি হয়েছে। তার প্রথম ছবি অন্তরলিন । নির্দেশনা ২০১৬সাল থেকে তার হাতে খড়ি। তিনি সব শেষে জানালেন যে তার এই ছবিটি শুধু কলকাতা, নয়াদিল্লি , মুম্বাই ছাড়াও ভারতের বাইরে আমেরিকা ও কানাডায়ও মুক্তি পাবে। এই ছবিটি তে মুখ্য চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন আবির চ্যাটার্জী, তনুশ্রী চক্রবর্তী, মমতা শঙ্কর, পূজারিনি ঘোষ, রুদ্রনীল ঘোষ, ও খরাজ মুখার্জী, প্রমুখ।