HNExpress নিজস্ব প্রতিনিধি : যেমন কথা দিয়েছিলেন সেই কথা অক্ষরে অক্ষরে রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিকালে নবান্নে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে ‘অন্নপূর্ণা যোজনা’ আনুষ্ঠানিক ভাবে চালুর ঘোষণা করলেন। এই প্রকল্পের অধীনে মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। জুন মাসের ১ তারিক থেকেই এই প্রকল্প বাস্তবায়ন হবে। বুধবার নবান্নে মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ মুখ্য সচিব এর উপস্থিতিতেই তিনি অন্নপূর্ণা ভান্ডারের আবেদন পত্র ( ফর্ম ) প্রকাশ করেন।
একই সঙ্গে জানানো হলো রাজ্যজুড়ে ‘জনকল্যাণ শিবির’-এর মাধ্যমে ফর্ম বিতরণ ও পূরণ করার প্রক্রিয়া চলবে। অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করা যাবে। এবং নব নির্বাচিত বিধায়করা নিজ নিজ ক্ষেত্রে এই ফর্ম পূরণে সহায়তা করবেন। তবে এই সুবিধা কেবল মাত্র ভারতীয় নাগরিকরাই পাবেন। অন্য কোনও দেশের নাগরিকরা পাবেন না। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন।
লক্ষী ভান্ডার প্রকল্পে যে সকল মহিলা মাসে ১৫০০ টাকা পাচ্ছিলেন তারা যদি অন্নপূর্ণা যোজনায় এখনো আবেদন পত্র পূরণ করে উঠতে না পারেন সে ক্ষেত্রে তাদের লক্ষী ভান্ডারের অর্থ পাবেন। নতুন ভাবে আবেদন পত্র জমা দেওয়ার জন্য ৯০ দিন সময়ও দেওয়া হয়েছে। আবেদনকারীদের অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া যথাযথ ভাবে হওয়ার পর লক্ষ্মীভান্ডার এর প্রাপ্ত সুবিধা বন্ধ হবে। নতুন রাজ্য সরকারের নির্বাচনি ইস্তাহারে অন্যতম বিষয় ছিলো ‘ অন্নপূর্ণা যোজনা “। সরকার গঠন হওয়ার পর যা কার্য করা হলো।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
