অনুষ্ঠিত হতে চলেছে মিল্কি মো চ্যাম্পিয়নশিপ

খেলাধুলো

সপ্তর্ষি সিংহ, কলকাতায় ঃ দেশের এক অন্যত্তম সংস্হা মিল্ক মন্ত্রা। ওই সংস্হার উদ্যোগে প্রথমবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে গল্ফ এর আসর মিল্কি মো চ্যাম্পিয়নশিপ। বিগত বছর ওড়িশায় এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। সপ্তম বর্ষে আয়োজিত হতে চলেছে ইন্ডিয়ান গল্ফ ইউনিয়ান ও মিল্কি মো সংস্হার যৌথ উদ্যোগে পূর্ব ভারত জুড়ে এই চ্যাম্পিয়নশিপের আসর। এই বিষয়ে কলকাতা গল্ফ ক্লাবে এক সাংবাদিক বৈঠকে জানান হয় চারটি শহরের ছটি গল্ফ ক্লাবে চ্যাম্পিয়নশিপের খেলা গুলি অনুষ্ঠিত হবে। সাংবাদিক বৈঠকে উপস্হিত সংস্হার কর্নধার শ্রীকুমার মিশ্রা জানান জামশেদপুর থেকে এই গল্ফ ট্যুর শুরু হবে এবং শিলং,ভুবনেশ্বর হয়ে কলকাতার গল্ফ ক্লাবে ডবল হেডার এর খেলা অনুষ্ঠিত হবে। এই সাংবাদিক বৈঠকে উপস্হিত ইন্ডিয়ান গল্ফ ইউনিয়ন এর ইষ্ট রিজিয়ন চেয়ারম্যান সতবিন্দর সিং বলেন সাব জুনিয়র গলফ চ্যাম্পিয়নশিপ এক দারুন উদ্যোগ যেখানে ক্ষুদে প্রতিযোগীরা নিজেদের প্রতিভা মেলে ধরতে পারবে।