অথপথ সাহিত্য পত্রিকার উদ্যোগে সাহিত্য সভা

কলকাতা বিনোদন

HNExpress অলোক আচার্য, কেষ্টপুর : সন্তোষপল্লী থেকে প্রকাশিত অথপথ সাহিত্য পত্রিকার উদ্যোগে সাহিত্য সভা অনুষ্ঠানটি আজ শনিবার ১৬ই জুন বিকেল সাড়ে পাঁচটা থেকে প্রফুল্লকানন দেশপ্রিয় বিদ্যামন্দিরে শুরু হয়। প্রায় চার ঘণ্টা ব্যাপী এই সাহিত্য সভায় উপস্থিত ছিলেন চল্লিশ জন কবি ও সাহিত্যিক। প্রায় সকলেই স্বরচিত কবিতা ও গল্প পাঠ করেন। শ্রোতারা তার উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাদের মধ্যে অন্যতম কয়েকজন হলেন, সভাপতি মৃণাল কান্তি মহাপাত্র, পত্রিকার সম্পাদক হরিসাধন চন্দ্র, চন্দন বিশ্বাস, বি.কে. স্বপন, স্বপন কুমার ঘোষ ও সুচন্দা সাহা। এদিনের এই সাহিত্য সভাটি মনোজ্ঞ হয়ে উঠেছিল সকল গুণগ্রাহীদের মূল্যবান উপস্থিততে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নামীদামী কবি ও লেখকেরা তাঁদের মত বিনিময় করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি চন্দন বিশ্বাস।